২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইরিশদের হারিয়ে কোয়ার্টার-ফাইনালে নেপাল

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় পেয়েছে নেপাল। একপেশে লড়াইয়ে আয়ারল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েছে তারা। গ্রুপের অন্য ম্যাচে নিউ জিল্যান্ডকে সহজেই হারিয়েছে ভারত। এই জয়ে এক ম্যাচ বাকি থাকতেই সুপার লিগ কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত হয়ে গেছে ভারত, নেপালের। 

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2016, 02:42 PM

Updated : 25 Jul 2022, 09:19 PM

শনিবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ‘ডি’ গ্রুপের ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৩১ রান করে আয়ারল্যান্ড।
 
২৭ রানে হ্যাটট্রিকসহ পাঁচ উইকেট নিয়ে আয়ারল্যান্ডকে কম রানে বেধে রাখার কৃতিত্ব সন্দিপ লামিচানের। ৩২তম ওভারে পরপর তিন বলে লোরক্যান টাকার, উইলিয়াম ম্যাকক্লিনটক ও ফিয়াচরা টাকারকে ফিরিয়ে চলতি আসরের প্রথম হ্যাটট্রিক করেন তিনি। 
 
সর্বোচ্চ ৩০ রানে অপরাজিত থাকেন হ্যারি হেক্টর। এছাড়া ২৭ রান করেন জ্যাক টেকটর। 
 
জবাবে ২৫ ওভার ৩ বলে দুই উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় নেপাল। যারা আগের ম্যাচে নিউ জিল্যান্ডকে হারিয়ে চমক দেখিয়েছিল।

১৪৭ বল হাতে রেখে পাওয়া জয়ে ৬১ রানে অপরাজিত থাকেন যুগেন্দ্র সিং কার্কি। তার ৮১ বলের ইনিংসটি গড়া ৮টি চারে। ৩১ রানে অপরাজিত থাকেন আরিফ শেখ। এছাড়া সুনিল ধামালা করেন ২৮ রান। 

পুরনো খবর:

শেষ আটে পাকিস্তান
আফগানিস্তানকে হারিয়ে শেষ আটে শ্রীলঙ্কা
নিউ জিল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে ভারত