আফগানিস্তানকে হারিয়ে শেষ আটে শ্রীলঙ্কা
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় পেয়েছে শ্রীলঙ্কা। কানাডার পর আফগানিস্তানকে হারিয়ে সুপার লিগ কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করেছে দলটি।
শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ৪৮ ওভার ১ বলে ১৮৪ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা।
দলকে লড়াইয়ের পুঁজি এনে দেওয়ায় সবচেয়ে বড় অবদান অধিনায়ক চারিথ আসালঙ্কার। তার ৯১ বলে ৭১ রানের ইনিংসটি ৮টি চার ও একটি ছক্কা সমৃদ্ধ। এছাড়া অভিশকা ফার্নান্দো ৩০ রান করেন।
আফগানিস্তানের শামসুর রহমান ৩ উইকেট নেন ১৯ রানে। এছাড়া জহির খান ও করিম জানাত দুটি করে উইকেট নেন।
জবাবে ৪৪ ওভার ৫ বলে ১৫১ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান।
