২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিঙ্গেলে মন দেবেন সৌম্য

আগের ম্যাচে সিঙ্গেল কম নিতে পারার বিষয়টি বুঝতে পেরেছেন সৌম্য সরকার। আক্রমণাত্মক এই উদ্বোধনী ব্যাটসম্যান জানিয়েছেন, পরের ম্যাচে আরও মনোযোগী হবেন স্ট্রাইক বদলানোয়।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2016, 04:39 PM

Updated : 12 Apr 2022, 01:15 AM

দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ সহজেই ৪২ রানে জিতলেও খানিকটা প্রশ্ন উঠে ব্যাটিংয়ের ধরন নিয়ে। উদ্বোধনী জুটিতে তামিম ইকবাল ও সৌম্য চার-ছয় নিয়মিত মারলেও সিঙ্গেল নিয়মিত নিতে পারেননি। পাওয়ার প্লের ছয় ওভারে বাংলাদেশ খেলেছিল ২০টি ডট বল। গোটা ইনিংসে ডট বল ছিল ৪৫টি, মানে এক-তৃতীয়াংশের বেশি।

সৌম্য ৩৩ বলে করেছিলেন দলের সর্বোচ্চ ৪৩ রান। চারটি চার ও তিনটি ছক্কা মেরেছিলেন ইনিংসে, কিন্তু একাই ডট বল খেলেছিলেন ১৮টি।

মঙ্গলবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সৌম্য জানালেন, পরের ম্যাচ থেকেই স্ট্রোকের ফোয়ারার সঙ্গে যোগ করতে চান সিঙ্গেলও।

“সিঙ্গেলের ব্যপারটি নিয়ে আমি চিন্তা করেছি। একটি ওভারে যদি চার চলে আসে, এরপর সিঙ্গেল হলে রান বাড়ে, স্ট্রাইক রোটেট হয়, চাপ কমে যায়। গত ম্যাচে সিঙ্গেলটা কম নিতে পেরেছি, ডট বলও বেশি খেলেছি। চেষ্টা করব, সামনের ম্যাচে সিঙ্গেলের উপর বেশি মনোযোগ দিয়ে বাকি বলটা যেন কাভার করা যায়।”

সিরিজের তৃতীয় ম্যাচে বুধবার জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ।

পুরনো খবর:

অনেক বদলের ম্যাচে সিরিজ জয়ের আশা
স্বাভাবিক খেলেই সিরিজ জিততে চায় বাংলাদেশ