অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের বাংলাদেশ দল ঘোষণা
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দল নিয়ে কোনো পরীক্ষা-নিরীক্ষা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারতে ত্রিদেশীয় সিরিজে খেলা দলটির ওপরই আস্থা রেখেছে তারা।
আগামী বছর বাংলাদেশে হতে যাওয়া এই টুর্নামেন্টে অফ স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজের নেতৃত্বে খেলবে স্বাগতিকরা।
সংযুক্ত আরব আমিরাতে হয়ে যাওয়া ২০১৪ আসরের পর থেকেই আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে বাংলাদেশ। এর শেষ পর্যায়ে শামসুর রহমানের নেতৃত্বাধীন একটি দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলছেন মেহেদিরা।
সহ-অধিনায়ক নাজমুল হোসেন, জয়রাজ শেখ, পিনাক ঘোষ, সাইফ হাসান, জাকির হাসানদের উপস্থিতিতে বাংলাদেশের ব্যাটিং দারুণ শক্তিশালী। সঞ্জিত সাহা, সালেহ আহমেদ শাওন গাজী, আরিফুল ইসলামরা স্পিনে অধিনায়ক মেহেদিকে নির্ভরতা জোগাবেন।
আব্দুল হালিম, সাইফ উদ্দিন, মেহেদী হাসানে গড়া পেস আক্রমণও যথেষ্ট শক্তিশালী।
২৭ জানুয়ারি টুর্নামেন্টের প্রথম দিনেই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে এই দুই দলের সঙ্গী স্কটল্যান্ড ও নামিবিয়া।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: মেহেদি হাসান মিরজা (অধিনায়ক), নাজমুল হোসেন (সহ-অধিনায়ক), জয়রাজ শেখ, পিনাক ঘোষ, সাইফ হাসান, জাকির হাসান, সাইফ উদ্দিন, শফিউল হায়াত, সাঈদ সরকার, মেহেদী হাসান, আব্দুল হালিম, সঞ্জিত সাহা, সালেহ আহমেদ শাওন গাজী, আরিফুল ইসলাম, জাকের আলী।
অপেক্ষমান: মুনীম শাহরিয়ার, মোসাব্বেক হোসেন, রিফাত প্রধান, কাজী অনিক ইসলাম।
