২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাশরাফির ইনিংসটিই ঘুরিয়ে দিয়েছিল মোড়

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ মোহাম্মদ সালাউদ্দিনের মতে, নিজেদের দ্বিতীয় ম্যাচে মাশরাফি বিন মুর্তজার ম্যাচ জেতানো ইনিংসটিই দলকে বিশ্বাস জুগিয়েছিল টুর্নামেন্টে অনেক দূর যাওয়ার।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2015, 08:02 PM

Updated : 12 Oct 2022, 04:41 PM

পুরনো খবর:

হ্যাটট্রিক শিরোপায় তাকিয়ে মাশরাফি
সাফল্যের কৃতিত্ব সবাইকে দিলেন মাশরাফি
সাফল্যের কৌশলটা জানালেন কুমিল্লা অধিনায়ক
ফাইনালে ইতিবাচক থাকার প্রত্যয় মাশরাফির

টুর্নামেন্টের প্রথম দিনে ঢাকা ডায়নামাইটসের কাছে হেরে বিপিএল শুরু করেছিল কুমিল্লা। দ্বিতীয় ম্যাচে চিটাগং ভাইকিংসের বিপক্ষে লক্ষ্য ছিল ১৭৭। মাশরাফি ও মারলন স্যামুয়েলসের ব্যাটে কঠিন সেই লক্ষ্য তাড়া করে জিতেছিল কুমিল্লা। ব্যাটিং অর্ডারে পাঁচে উঠে আসা মাশরাফি অপরাজিত ছিলেন ৩২ বলে ৫৬ রানে।

এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি কুমিল্লাকে। সবার আগে শেষ চার নিশ্চিত করে সবার আগে ফাইনালেও উঠে গেছে তারা।

ফাইনালের আগের দিন টিম হোটেলে সংবাদ সম্মেলনে দলের বিপিএল অভিযানে পেছন ফিরে তাকালেন মোহাম্মদ সালাউদ্দিন।

“শুরু থেকেই মনে হচ্ছিলে, আমরা যেমন দল গড়তে চেয়ছি, সেটা হয়নি। ব্যালান্স নিয়ে সংশয় ছিল দলের। শুরুও করেছিলাম আমরা হেরে।”

মাশরাফির সেই ইনিংসকেই দলকে জাগিয়ে তোলার অনুপ্রেরণা হিসেবে দেখছেন কুমিল্লা কোচ।

“আমার কাছে মনে হয়, মাশরাফির ওই ইনিংসই ছন্দে ফিরিয়েছে আমাদের। ওই ইনিংস দারুণভাবে আত্মবিশ্বাস জুগিয়েছে আমাদের। ওই ইনিংসের পর মনে হয়েছে, আমাদের পক্ষে সব সম্ভব, মাঠে নামলেই আমরা জিতব।”