২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাফল্যের কৌশলটা জানালেন কুমিল্লা অধিনায়ক

কাগজে-কলমে পিছিয়ে থাকা দলকে সবার আগে ফাইনালে নিয়ে যাওয়ার কৌশলটা জানিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2015, 07:55 PM

Updated : 25 Apr 2022, 02:17 PM

বিপিএলের চলতি আসরে সবচেয়ে কম তিন ম্যাচ হেরেছে কুমিল্লা। মঙ্গলবারের ফাইনালে প্রতিপক্ষ বরিশাল বুলসকেও গ্রুপ পর্বে দুইবার হারিয়েছে তারা। 
 
ফাইনালের আগের দিন সংবাদ সম্মেলনে মাশরাফি জানান, পেশাদারিত্ব আর দল হিসেবে ভালো খেলাতেই সাফল্য পেয়েছেন তারা। 
 
“দল হিসেবে আমরা খুব ভালো খেলেছি। এটা গুরুত্বপূর্ণ। আমি বলব যে, সবাই খুব পেশাদারিত্বের সাথে পারফর্ম করেছে। মাঠ ও মাঠের বাইরে পেশাদার ছিল।”
 
কাগজে-কলমে শক্তিশালী দল সব সময় সফল হয় না বলে মনে করেন মাশরাফি।
 
“তো এটা আসলে ক্রিকেটারদের ব্যাপার না, এটা পুরো দলের ব্যাপার। তারা কিভাবে মাঠে খেলছে, তাদের অ্যাপ্রোচ কি ক্রিকেট নিয়ে।”
 
মাশরাফি জানান, শুরু থেকে শেষ পর্যন্ত সুশৃঙ্খল ছিল তার সতীর্থরা। একই সঙ্গে সবাই মনোযোগী ছিলেন মাঠে নিজের পারফরম্যান্স যেন ঠিক থাকে।
 
“এই সবকিছু মিলিয়েই আমরা এ পর্যন্ত আসতে পেরেছি।”