২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে সর্বোচ্চ রানের রেকর্ড!

ভারতের মাটিতে সর্বোচ্চ ওয়ানডে ইনিংসের রেকর্ড গড়েছে দক্ষিণ আফ্রিকা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2015, 06:35 PM

Updated : 25 Apr 2022, 02:02 PM

পাঁচ ওয়ানডে সিরিজের শেষটিতে রোববার মুম্বাইয়ের ওয়াংখেড়ে প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ৪৩৮ রান করে অতিথিরা।

কুইন্টন ডি কক, ফাফ দু প্লেসি ও এবি ডি ভিলিয়ার্সের শতকে ভর করে রেকর্ড ইনিংসটি গড়ে দক্ষিণ আফ্রিকা।

ওয়ানডেতে ভারতের মাটিতে আগের সর্বোচ্চ রানের ইনিংসটি ছিল স্বাগতিকদেরই, ২০১১ সালের ডিসেম্বরে ইন্দোরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫ উইকেটে ৪১৮ রান করেছিল তারা।

ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এটা তৃতীয় সর্বোচ্চ দলীয় ইনিংস। আর দক্ষিণ আফ্রিকার ওয়ানডে ইতিহাসে এটা দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস।

ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রানের ইনিংস খেলার রেকর্ডটি শ্রীলঙ্কার অধিকারে। ২০০৬ সালের জুলাইয়ে অ্যামসটেলভিনে নেদারল্যান্ডসের বিপক্ষে ৯ উইকেটে ৪৪৩ রান করে তারা। ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস দক্ষিণ আফ্রিকার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জোহানেসবার্গে এ বছরের জানুয়ারিতে ২ উইকেটে ৪৩৯ রান করেছিল তারা। একই মাঠে ২০০৬ সালের মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯ উইকেটে ৪৩৮ রান করেছিল দক্ষিণ আফ্রিকা।

আর ওয়াংখেড়ে আগের সর্বোচ্চ ওয়ানডে ইনিংসটি ছিল নিউ জিল্যান্ডের। ২০১১ সালের মার্চে বিশ্বকাপে কানাডার বিপক্ষে ৬ উইকেটে ৩৫৮ রান করেছিল কিউইরা।

ওয়ানডেতে সর্বোচ্চ রানের ৫টি ইনিংস

দল

স্কোর

প্রতিপক্ষ

মাঠ

তারিখ

শ্রীলঙ্কা

৪৪৩/৯

নেদারল্যান্ডস

অ্যামসটেলভিন

৪ জুলাই, ২০০৬

দ. আফ্রিকা

৪৩৯/২

ওয়েস্ট ইন্ডিজ

জোহানেসবার্গ

১৮ জানুয়ারি, ২০১৫

দ. আফ্রিকা

৪৩৮/৯

অস্ট্রেলিয়া

জোহানেসবার্গ

১২ মার্চ, ২০০৬

দ. আফ্রিকা

৪৩৮/৪

ভারত

মুম্বাই

২৫ অক্টোবর. ২০১৫

অস্ট্রেলিয়া

৪৩৪/৪

দ. আফ্রিকা

জোহানেসবার্গ

১২ মার্চ, ২০০৬