২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দল পাননি জুবায়ের!

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরে কোনো দল পাননি জাতীয় দলের ক্রিকেটার জুবায়ের হোসেন!

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2015, 03:56 PM

Updated : 12 Oct 2022, 04:19 PM

পুরনো খবর:

রংপুরে সাকিবের সঙ্গী তিন মারকুটে
মাশরাফি ও বিদেশিদের নিয়ে শক্তিশালী কুমিল্লা
বরিশালে গেইলের সঙ্গে সাব্বির-রনি
অভিজ্ঞতা আর তারুণ্যে লড়াকু ঢাকা ডায়নামাইটস
অভিজ্ঞদের ভেলায় সিলেট সুপারস্টার্স
তামিম, আকমল, তাসকিনে পরিপূর্ণ দল চট্টগ্রামের
রংপুরে সাকিব, কুমিল্লায় মাশরাফি, চট্টগ্রামে তামিম
বিপিএলে বিদেশি তারকার মেলা
সৌম্যকে নিল রংপুর, মুস্তাফিজকে ঢাকা
আজমল চট্টগ্রামে, কুমিল্লায় থিরিমান্নে-রাসেল

বিপিএলে খেলবেন জাতীয় দলের অন্য সব স্পিনার। কিন্তু লেগ স্পিনার জুবায়েরকে বেছে নেয়নি কোনো দল। ঘরোয়া লিগে দলে থেকেও খেলার সুযোগ না পাওয়ার তিক্ত অভিজ্ঞতা আছে জুবায়েরের। এর সঙ্গে এবার যোগ হল দল না পাওয়ার বেদনা।

বৃহস্পতিবার ঢাকার একটি হোটেলে ‘প্লেয়ার্স বাই চয়েস’ পদ্ধতিতে দল গঠন করে বিপিএলের দলগুলো। ছয় দল সব মিলিয়ে ৫৭ জন স্থানীয় খেলোয়াড়কে দলে নেয়।

খেলোয়াড় ডেকে নেওয়ার সময় সীমিত ওভারের বিশেষজ্ঞদের দিকেই মনোযোগ ছিল ফ্র্যাঞ্চাইজিগুলোর। তাই পেসার রবিউল ইসলামের মতো ‘টেস্ট বিশেষজ্ঞ’ দল পাননি। এ নিয়ে তিন আসরেই দল পেলেন না তিনি।

টি-টোয়েন্টিতে কার্যকর খেলোয়াড় হলেও এবার দল পাননি কাপালী। বিপিএলের গত দুই আসরে খেলেছিলেন তিনি।

এবারও দল পাননি রাজিন সালেহ, তুষার ইমরানের মতো অভিজ্ঞ ব্যাটসম্যানরা।

বড় দৈর্ঘ্যের ক্রিকেটার মনে করা হয় দুই মিডল অর্ডার ব্যাটসম্যান রকিবুল হাসান ও মার্শাল আইয়ুবকে। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ধারাবাহিকভাবে ভালো করলেও টি-টোয়েন্টি টুর্নামেন্টে দল পেলেন না তারা।

এছাড়াও অলরাউন্ডার মেহরাব হোসেন জুনিয়র, উইকেটরক্ষক-ব্যাটসম্যান সগির হোসেন, উদ্বোধনী ব্যাটসম্যান নাজিম উদ্দিন, পেসার মোহাম্মদ শরীফ ও বাঁহাতি স্পিনার সোহরাওয়ার্দী শুভরাও কোনো দল পাননি।