২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টিতে ভেসে গেল ভারত-আয়ারল্যান্ড তৃতীয় টি-টোয়েন্টি

বৃষ্টির বাগড়ায় টসই হতে পারেনি সিরিজের শেষ ম্যাচে।

বৃষ্টিতে ভেসে গেল ভারত-আয়ারল্যান্ড তৃতীয় টি-টোয়েন্টি

ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর করমর্দন করছেন দুই দলের খেলোয়াড় ও কোচিং স্টাফরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2023, 11:22 PM

Updated : 23 Aug 2023, 11:25 PM

লম্বা সময় ধরে চলল বৃষ্টি। পরে বৃষ্টি থামলেও মাঠ খেলার উপযোগী করা গেল না। তাতে ভেস্তে গেল আয়ারল্যান্ডের বিপক্ষে ভারতের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ।

ডাবলিনে সিরিজের শেষ ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় রাত ৮টায়। কিন্তু বৃষ্টির বাগড়ায় টসই করা সম্ভব হয়নি। রাত ১১টার দিকে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।

প্রথম দুই ম্যাচের জয়ী দল ভারত সিরিজ জিতল ২-০তে।

নিয়মিতদের অনেককে ছাড়াই এই সিরিজে খেলে ভারত। চোট কাটিয়ে লম্বা সময় পর মাঠে ফেরার সিরিজে দলকে নেতৃত্ব দেন পেসার জাসপ্রিত বুমরাহ। দুই ম্যাচে ওভারপ্রতি স্রেফ ৪.৮৭ করে রান দিয়ে ৪ উইকেট নিয়ে সিরিজ সেরা হন তিনিই।