২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উতসেয়াকে ছাড়িয়ে রোহিতের রেকর্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সর্বকনিষ্ঠ অধিনায়ক এখন নেপালের রোহিত পাউড়েল।

উতসেয়াকে ছাড়িয়ে রোহিতের রেকর্ড
নেপাল অধিনায়ক রোহিত পাউড়েল। ছবি: ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল এক্স পাতা

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2024, 11:30 PM

Updated : 26 Aug 2026, 09:43 AM

নেদারল্যান্ডসের বিপক্ষে টস করতে নেমে দারুণ এক কীর্তি গড়লেন নেপাল অধিনায়ক রোহিত পাউড়েল। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সর্বকনিষ্ঠ অধিনায়ক এখন তিনিই।

রোহিত পেছনে ফেলেছেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক প্রসপার উতসেয়াকে। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে অস্ট্রেলিয়ার বিপক্ষে কেপ টাউনে উতসেয়া জিম্বাবুয়েকে নেতৃত্ব দেন ২২ বছর ১৭০ দিন বয়সে।

ডালাসে মঙ্গলবার নেদারল্যান্ডসের বিপক্ষে রোহিত নেপালকে নেতৃত্ব দিতে নামেন ২১ বছর ২৭৬ দিন বয়সে।

টি-টোয়েন্টিতে এই নিয়ে ২৯ ম্যাচে নেপালকে নেতৃত্ব দিচ্ছেন রোহিত, দেশটির হয়ে যা সর্বোচ্চ। 

এই নিয়ে দ্বিতীয়বার টি-টোয়েন্টির বিশ্ব মঞ্চে খেলছে নেপাল। প্রথমবার খেলেছিল ২০১৪ আসরে, সেবার দলটিকে নেতৃত্ব দেন পারাশ খাড়কা।