১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

যুব এশিয়া কাপ: আফগানিস্তান-শ্রীলঙ্কার গ্রুপে বাংলাদেশ

আরেক গ্রুপে জাপান ও স্বাগতিক আরব আমিরাতের সঙ্গে আছে ভারত ও পাকিস্তান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2024, 07:29 PM

Updated : 26 Aug 2026, 10:53 AM

যুব এশিয়া কাপের উদ্বোধনী দিনে মাঠে নামবে বাংলাদেশ। সবশেষ আসরের চ‍্যাম্পিয়নরা এই ম্যাচে খেলবে সাবেক চ‍্যাম্পিয়ন আফগানদের বিপক্ষে। সেদিনই আরেক ম‍্যাচে নেপালের মুখোমুখি হবে পাঁচবারের রানার্সআপ শ্রীলঙ্কা।

এই চার দল আছে ‘বি’ গ্রুপে। ‘এ’ গ্রুপে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের সঙ্গে আছে জাপান ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। 

বাংলাদেশ তিনটি ম‍্যাচই খেলবে দুবাইয়ে। ২৯ নভেম্বর আফগানিস্তানের বিপক্ষে লড়াইয়ের একদিন পর তারা খেলবে নেপালের বিপক্ষে। গ্রুপ পর্বে নিজেদের সবশেষ ম‍্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে শ্রীলঙ্কার, ৩ ডিসেম্বর। 

৬ ডিসেম্বর একই সময়ে হবে দুটি সেমি-ফাইনাল; একটি দুবাইয়ে, অন‍্যটি শারজাহতে। একদিন পর দুবাইয়ে হবে ফাইনাল।

‘বি’ গ্রুপের চার দল মাঠে নামবে ৩০ নভেম্বর। দুবাইয়ে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। শারজাহতে খেলবে জাপান ও আরব আমিরাত।

একদিন পর দুবাইয়ে আরব আমিরাতের বিপক্ষে খেলবে পাকিস্তান। সেদিন শারজাহতে জাপানের মুখোমুখি হবে টুর্নামেন্টের সফলতম দল ও আটবারের চ‍্যাম্পিয়ন ভারত।

গ্রুপ পর্বের লড়াইয়ের শেষ দিন, ৪ নভেম্বর ভারত খেলবে স্বাগতিকদের বিপক্ষে। পাকিস্তান লড়বে জাপানের বিপক্ষে।