শেলটেক সিরামিকসের ‘এক্সপেরিয়েন্স সেন্টার’ এবার বনশ্রীতে
ঢাকায় শেলটেক সিরামিকসের তৃতীয় ‘এক্সপেরিয়েন্স সেন্টার’ এটি।
রাজধানীর বনশ্রীতে নতুন ‘এক্সপেরিয়েন্স সেন্টার’ চালু করেছে শেলটেক সিরামিকস লিমিটেড (এসসিএল)।
শনিবার শেলটেক সিরামিকসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার বনশ্রীর মূল সড়কে শেলটেক লিগ্যাসি প্লাজায় সেন্টারটি উদ্বোধন করা হয়।
ঢাকায় শেলটেক সিরামিকসের তৃতীয় ‘এক্সপেরিয়েন্স সেন্টার’ এটি। তেজগাঁও ও হাতিরপুলে দুটি সেন্টার রয়েছে তাদের।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বনশ্রীর সেন্টারটি এমনভাবে সাজানো হয়েছে যাতে গ্রাহকরা সরাসরি টাইলসের টেক্সচার, ফিনিশিং ও ব্যবহারিক দিক নিজ চোখে দেখে যাচাই করতে পারেন।
উদ্বোধনী আয়োজনে শেলটেক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ বলেন, “প্রতিটি নতুন এক্সপেরিয়েন্স সেন্টার আমাদের গ্রাহকদের আরও কাছ থেকে জানার এবং তাদের পরিবর্তনশীল চাহিদা বোঝার সুযোগ করে দেয়। বনশ্রী ঢাকার একটি গুরুত্বপূর্ণ এলাকায় পরিণত হয়েছে। এই সেন্টারের মাধ্যমে আমরা স্থানীয় গ্রাহকদের কাছে শেল্টেক্ সিরামিক্স-এর টাইলস দেখার অভিজ্ঞতা আরও সহজলভ্য করতে চাই।”
