ইউআইইউতে স্তন ক্যানসার নিয়ে কর্মশালা
স্তন ক্যানসার প্রাথমিকভাবে শনাক্ত করা, সময়মতো চিকিৎসা ও চিকিৎসা পরবর্তী জীবন সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে এ কর্মশালা আয়োজন করা হয়।
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) স্তন ক্যানসার স্ক্রিনিং ও সচেতনতা বিষয়ক কর্মশালার হয়েছে।
শনিবার ইউআইইউ সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, স্কুল অব লাইফ সায়েন্সেসের ফার্মেসি বিভাগের উদ্যোগে শুক্রবার ক্যাম্পাসে এ কর্মশালা হয়।
স্তন ক্যানসার প্রাথমিকভাবে শনাক্ত করা, সময়মতো চিকিৎসা ও চিকিৎসা পরবর্তী জীবন সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে এ কর্মশালা আয়োজন করা হয়।
ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের প্লাস্টিক অ্যান্ড রিকনস্ট্রাকটিভ সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক জামান উম্মে হুমায়রা ও ইউআইইউর ফার্মেসি বিভাগের প্রধান অধ্যাপক তাহমিনা ফয়েজ কর্মশালায় সেশন স্পিকার ছিলেন। ‘আমরা নারী ফাউন্ডেশন’ এর প্রতিষ্ঠাতা জাহিদুর রহমান বিপ্লবও উপস্থিত ছিলেন।
চিকিৎসক জামান উম্মে হুমায়রা কর্মশালায় স্তন ক্যানসারের সাধারণ লক্ষণ, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ এবং সময়মতো চিকিৎসা গ্রহণের গুরুত্ব তুলে ধরেন। স্তনের অস্বাভাবিক পরিবর্তন সম্পর্কে সচেতন থাকার পাশাপাশি সন্দেহজনক কোনো লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
