নবীনদের বরণ করল ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের শিক্ষা, গবেষণা ও সহশিক্ষা কার্যক্রমের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) ফল-২০২৬ সেমিস্টারের স্নাতক ও স্নাতকোত্তরের শিক্ষার্থীদের নবীন বরণ হয়েছে।
সোমবার সকালে চার বিভাগের শিক্ষার্থীদের নিয়ে ওই অনুষ্ঠান হয় বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের শিক্ষা, গবেষণা ও সহশিক্ষা কার্যক্রমের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।
অনুষ্ঠানে ইউআইইউ এর সাবেক উপাচার্য অধ্যাপক এম রিজওয়ান খান বলেন, “বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে সফলতা অর্জনের জন্য শিক্ষার্থীদের ক্লাসে নিয়মিত উপস্থিতি ও পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি বহুমুখী দক্ষতা অর্জন করতে হবে।”
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে ইংরেজি ও গণিতের পাশাপাশি প্রযুক্তিগত দক্ষতা এবং সমাধানের সক্ষমতা অর্জনের গুরুত্ব তুলে ধরেন তিনি।
বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এএসএম সালাহউদ্দিন, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক হাসান, স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের অ্যাডভাইজার অধ্যাপক এম নিয়াজ আসাদুল্লাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
