মেটলাইফের বীমা সেবার আওতায় মিডল্যান্ড ব্যাংকের কর্মীরা
এর মাধ্যমে মিডল্যান্ড ব্যাংকের প্রায় ৬০০ কর্মী দুর্ঘটনা, অক্ষমতা এবং মৃত্যুঝুঁকির ক্ষেত্রে বীমা সুবিধা পাবেন।
মিডল্যান্ড ব্যাংক তাদের কর্মী এবং তাদের নির্ভরশীলদের বীমা সুবিধার আওতায় আনতে মেটলাইফ বাংলাদেশের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে।
এই অংশীদারত্বের মাধ্যমে মিডল্যান্ড ব্যাংকের প্রায় ৬০০ কর্মী দুর্ঘটনা, অক্ষমতা এবং মৃত্যুঝুঁকির ক্ষেত্রে বীমা সুবিধা পাবেন বলে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
পাশাপাশি তাদের নির্ভরশীলরা ইন-পেশেন্ট, আউট-পেশেন্ট ও মাতৃত্বকালীন বীমা সুবিধার আওতায় আসবেন।
মিডল্যান্ড ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান-উজ-জামান এবং মেটলাইফ বাংলাদেশের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা আলা আহমদ চুক্তিতে স্বাক্ষর করেন।
আহসান-উজ-জামান বলেন, "আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, কর্মীদের জন্য এই বীমা সুবিধা তাদের প্রতিষ্ঠানের প্রতি অন্তর্ভুক্তি ও আনুগত্য আরও বাড়াবে। দীর্ঘদিনপ্রত্যাশিত এই গ্রুপ ইন্স্যুরেন্স সুবিধা আমাদের কর্মী ও তাদের ওপর নির্ভরশীলদের জন্য সাশ্রয়ী ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করবে এবংঅনাকাঙ্ক্ষিত চিকিৎসা ব্যয়ের বিরুদ্ধে আর্থিক নিরাপত্তা ও মানসিক প্রশান্তি প্রদান করবে।”
আলা আহমদ বলেন, “কর্মীদের জন্য আমরা একটি নিরাপদ এবং সহায়ক পরিবেশ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ। মিডল্যান্ড ব্যাংকের সঙ্গে এই অংশীদারত্ব একইরকম দৃষ্টিভঙ্গি প্রকাশ করে, যা বীমা সুরক্ষার মাধ্যমে কর্মচারীর কল্যাণকে অগ্রাধিকার দেয়।"
