১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

মানি লন্ডারিং প্রতিরোধে চট্টগ্রামে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের কর্মশালা

চট্টগ্রাম অঞ্চলের ২৫টি শাখার ব্যামএলকো, শাখাপ্রধান, অপারেশন ম্যানেজারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এতে অংশ নেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2026, 11:26 PM

Updated : 19 Sep 2026, 02:29 PM

চট্টগ্রামে ‘প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যান্ড কমব্যাটিং ফাইনান্সিং অব টেররিজম’ শিরোনামে কর্মশালা করেছে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি।

শনিবার আগ্রাবাদে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে এ কর্মশালা হয় বলে ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। কর্মশালা আয়োজন করে ব্যাংকের এএমএল অ্যান্ড সিএফটি ডিভিশন।

কর্মশালায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ চৌধুরী গ্রাহকের আস্থা অর্জন ও দেশের আর্থিক খাতের সুশাসন নিশ্চিত করতে মানি লন্ডারিং প্রতিরোধে ব্যাংকে পরিপালন সংস্কৃতি প্রতিষ্ঠার ওপর জোর দেন। একই সঙ্গে ব্যাংকের সব কর্মকর্তা-কর্মচারীর সচেতনতা, দক্ষতা ও জবাবদিহিতা বাড়ানোর তাগিদ দেন তিনি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ক্যামএলকো মো. সিদ্দিকুর রহমান, স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক প্রধান ও ইভিপি মোহাম্মদ মাহমুদ আলম, এএমএল অ্যান্ড সিএফটি ডিভিশনের প্রধান লিমন সিকদার ও রেমিট্যান্স বিভাগের প্রধান মো. জাকারিয়া মাহমুদ উপস্থিত ছিলেন। 

কর্মশালায় চট্টগ্রাম অঞ্চলের ২৫টি শাখার ব্যামএলকো, শাখাপ্রধান, অপারেশন ম্যানেজারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।