১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘ডিজিটাল ডিসকভারি ডে’  পালন করল মেডিপ্যাক টেকনোলজিস ও অ্যাবট ডায়াগনস্টিকস

“স্বাস্থ্যসেবার ভবিষ্যৎ নির্ভর করছে ইন্টেলিজেন্ট ডায়াগনস্টিকস, ডিজিটাল কানেক্টিভিটি ও উদ্ভাবনের ওপর,” বলেন নিজামউদ্দিন হাসান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2026, 11:11 PM

Updated : 11 Sep 2026, 03:28 PM

‘ডিজিটাল ডিসকভারি ডে’ পালন করেছে মেডিপ্যাক টেকনোলজিস লিমিটেড ও অ্যাবট ডায়াগনস্টিকস।

ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ক্রাউন প্লাজায় এ  অনুষ্ঠান হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। 

এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে স্বাস্থ্যসেবা পেশাজীবী, ল্যাবরেটরি বিশেষজ্ঞ, হাসপাতাল প্রশাসক এবং শিল্পখাতের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। 

 ‘উদ্ভাবনের মাধ্যমে স্বাস্থ্যসেবার অগ্রযাত্রা’ প্রতিপাদ্য নিয়ে এ অনুষ্ঠান হয়; উদ্বোধন করেন অ্যাবটের কোর ডায়াগনস্টিকস বিভাগের ডিস্ট্রিবিউটর অপারেশন ম্যানেজার চন্দ্রেশ মাদানি এবং মেডিপ্যাক টেকনোলজিস লিমিটেডের চিফ অপারেটিং অফিসার শামসুদ্দিন জিয়া।

উদ্বোধনী বক্তব্যে তারা আধুনিক স্বাস্থ্যসেবায় ডিজিটাল রূপান্তর, উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর সমাধানের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অ্যাবটের মার্কেটিং ম্যানেজার সিহি পার্ক, ডিজিটাল হেলথ সল্যুশনস এক্সিকিউটিভ ক্রিস্টিন গোপালাকৃষ্ণন ও এভারকেয়ার হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট এস এম মাহবুবুল আলম।

সমাপনী বক্তব্যে মেডিপ্যাক টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নিজামউদ্দিন হাসান রশিদ অনুষ্ঠানের বক্তা, অংশগ্রহণকারী ও সহযোগীদের ধন্যবাদ জানান।

তিনি বলেন, “স্বাস্থ্যসেবার ভবিষ্যৎ নির্ভর করছে ইন্টেলিজেন্ট ডায়াগনস্টিকস, ডিজিটাল কানেক্টিভিটি ওধারাবাহিক উদ্ভাবনের ওপর।”