১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

ডাচ্-বাংলা ব্যাংকের বার্ষিক সাধারণ সভা

সভায় শেয়ার হোল্ডারদের ২০ শতাংশ লভ্যাংশ অনুমোদন করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2025, 10:12 PM

Updated : 26 Aug 2026, 01:13 PM

ডাচ্-বাংলা ব্যাংকের ২৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ভিডিও কলে এই সভায় ব্যাংকের ২০২৪ সালের নিরীক্ষিত বার্ষিক আর্থিক বিবরণী তুলে ধরা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংক কর্তৃপক্ষ বলেছে, সভায় শেয়ার হোল্ডারদের ২০ শতাংশ লভ্যাংশ (১০% ক্যাশ ও ১০% স্টক) অনুমোদন করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যাংকের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৬৭ হাজার ৯৮৭ কোটি ৫৫ লাখ টাকা, যা ২০২৩ সালে ছিল ৫৯ হাজার ৩৮৮ কোটি ৩১ লাখ টাকা। বছরের ব্যবধানে সম্পদ বেড়েছে ১৪ দশমিক ৫ শতাংশ।

২০২৪ সালে ব্যাংকটি ঋণ দিয়েছিল ৪২ হাজার ৮৬৮ কোটি ৯৪ লাখ টাকা। এর আগের বছর ঋণ দিয়েছিল ৪১ হাজার ২০৭ কোটি ৩০ লাখ টাকা।

২০২৪ সালে ডাচ্-বাংলা ব্যাংকের ডিপোজিট হয়েছে ৫২ হাজার ১৮৭ কোটি ২৫ লাখ টাকা, যা ২০২৩ সালে ছিল ৪৭ হাজার ২৫৯ কোটি টাকা। অর্থাৎ ডিপোজিট বেড়েছে ১০.৪%। ২০২৪ সালে ব্যাংকটি ট্যাক্স পূর্ববর্তী নীট মুনাফা অর্জন করে ৫৩৬ কোটি ৯৫ লাখ টাকা এবং ট্যাক্স পরবর্তী নীট মুনাফা হয় ৪৭৩ কোটি ৪৮ লাখ টাকা।

বার্ষিক সভায় ব্যাংকের চেয়ারম্যান সাদিয়া রাইয়ান আহমেদ সভাপতিত্ব করেন।