১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান ইউনুস

আগামী পাঁচ বছরের জন্য তিনি এ দায়িত্ব সামলাবেন।

ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান ইউনুস

মো. ইউনুস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 14 Oct 2026, 07:06 PM

Updated : 14 Oct 2026, 07:06 PM

ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হয়েছেন মো. ইউনুস।

আগামী পাঁচ বছরের জন্য তিনি এ দায়িত্ব সামলাবেন।

গত ১০ অক্টোবর বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টিদের পর্ষদ সভায় তাকে এই দায়িত্বের জন্য মনোনীত করা হয় বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

ইউনুস গ্রুপের চেয়ারম্যান মো. ইউনুস শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসিরও চেয়ারম্যান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, উদ্ভাবনী কার্যক্রমের সম্প্রসারণ এবং দক্ষ ও যোগ্য মানবসম্পদ গড়ে তোলা, বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, প্রাতিষ্ঠানিক উৎকর্ষ সাধন এবং উচ্চশিক্ষার গুণগত মান বৃদ্ধিতে তিনি ভূমিকা রাখবেন বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রত্যাশা।