অদম্য চার নারী পেলেন ‘রাঁধুনী কীর্তিমতী সম্মাননা’
গেল দুই দশক ধরে ‘রাঁধুনী’ এই আয়োজনটি করে আসছে।
সমাজকল্যাণ, সাংবাদিকতা, উদ্যোক্তা ও ক্রীড়াঙ্গনে বিশেষ অবদান রাখার জন্য চার নারী পেয়েছেন ‘রাঁধুনী কীর্তিমতী সম্মাননা ২০২৫’।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয় বলে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্র্যান্ড ‘রাঁধুনী’ গেল দুই দশক ধরে এই আয়োজনটি করে আসছে।
অনুসন্ধানমূলক সাংবাদিকতার মাধ্যমে গুরুত্বপূর্ণ সামাজিক ও রাষ্ট্রীয় বিষয় জনসমক্ষে তুলে ধরার জন্য সাংবাদিক সম্মাননা পান কাওসার সোহেলী। যৌনকর্মীদের মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং সুবিধাবঞ্চিত নারীদের জন্য ‘বঞ্চিতা’ নামক সংগঠন প্রতিষ্ঠার মাধ্যমে হিতৈষী সম্মাননা পান নুর নাহার।
বহুমাত্রিক কৃষি ও খামার উদ্যোগের মাধ্যমে দেশজুড়ে বহু নারীর কর্মসংস্থানের ব্যবস্থা এবং জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় মোছা. সুরাইয়া ফারহানা রেশমা উদ্যোক্তা সম্মাননায় ভূষিত হন।
এছাড়া দুইবার সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ী দলের সদস্য এবং সেরা খেলোয়াড় হিসেবে স্বীকৃত ঋতুপর্ণা চাকমা ক্রীড়াবিদ হিসেবে সম্মাননা পেয়েছে
বিজয়ীদের হাতে ক্রেস্ট ও চেক তুলে দেন উপস্থিত বিশেষ অতিথিরা।
