১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মুদ্রা ব্যবস্থাপনা নিয়ে কর্মশালা করল আইএফআইসি ব্যাংক

অংশগ্রহণকারীরা বাংলাদেশ ব্যাংকের পরিচ্ছন্ন নোট নীতিমালা, নোট রিফান্ড রেগুলেশন, নোট সর্টিং, জাল নোট সনাক্তকরণ ও প্রচলন প্রতিরোধ এবং রিপোর্টিং প্রক্রিয়ার বিভিন্ন দিক সম্পর্কে প্রশিক্ষণ গ্রহণ করেন।

মুদ্রা ব্যবস্থাপনা নিয়ে কর্মশালা করল আইএফআইসি ব্যাংক
মুদ্রা ব্যবস্থাপনা নিয়ে আইএফআইসি ব্যাংকের কর্মশালায় অতিথিদের সঙ্গে অংশগ্রহণকারীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2026, 09:31 PM

Updated : 26 Aug 2026, 03:22 PM

মুদ্রা ব্যবস্থাপনা আরও সুসংহত, সুশৃঙ্খল ও আধুনিকায়নের লক্ষ্যে দিনব্যাপী কর্মশালা করেছে আইএফআইসি ব্যাংক। 

শনিবার রাজধানীর পুরানা পল্টনের আইএফআইসি টাওয়ারে ‘তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা’ শীর্ষক এ কর্মশালা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ব্যাংকটি।

ব্যাংকিং খাতের মুদ্রা ব্যবস্থাপনা ও নগদ অর্থ প্রক্রিয়াজাতকরণের বিভিন্ন দিক, চ্যালেঞ্জ ও সমাধান নিয়ে আয়োজিত এ কর্মশালায় রিসোর্স পারসন ছিলেন বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির (বিবিটিএ) পরিচালক একেএম রেজাউল করিম।

তিনি বর্তমান নীতিমালা, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা এবং আধুনিক নগদ ব্যবস্থাপনা পদ্ধতির উপর কর্মশালায় দিকনির্দেশনা দেন।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের কাস্টমার সার্ভিস সেন্টারের প্রধান ঠাকুর লক্ষণ চন্দ্র ঘোষ এবং কারেন্সি ম্যানেজমেন্ট বিভাগের প্রধান উইলিয়াম চৌধুরী।

অংশগ্রহণকারীরা বাংলাদেশ ব্যাংকের পরিচ্ছন্ন নোট নীতিমালা, নোট রিফান্ড রেগুলেশন, নোট সর্টিং, জাল নোট সনাক্তকরণ ও প্রচলন প্রতিরোধ এবং রিপোর্টিং প্রক্রিয়ার বিভিন্ন দিক সম্পর্কে প্রশিক্ষণ নেন।