১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মুডি’সের ঋণমানে সিটি ব্যাংকের বি-২ রেটিং

দেশের রেটিংয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে মুডি’স ব্যাংকের আউটলুক ঋণাত্মক অবস্থানে রেখেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2025, 02:47 PM

Updated : 26 Aug 2026, 12:18 PM

মুডি’স ইনভেস্টরস সার্ভিস তাদের সাম্প্রতিক মূল্যায়নে সিটি ব্যাংককে ‘বি-২ রেটিং’ দিয়েছে।

সিটি ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, দেশের রেটিংয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে মুডি’স ব্যাংকের আউটলুক ঋণাত্মক অবস্থানে রেখেছে। 

“সিটি ব্যাংকের ক্রমবর্ধমান সম্পদের ঝুঁকির মধ্যে মুডি’স-এর এই রেটিং ব্যাংকের যথাযথ মুনাফা এবং মূলধনকে স্বীকৃতি দিয়েছে, যা ভারসাম্যপূর্ণ স্থিতিশীল তারল্য এবং এই সংকটময় সময়ে ফ্র্যাঞ্চাইজি আমানতের প্রবৃদ্ধিকে নির্দেশ করে।”

বাংলাদেশ সরকারের কাছ থেকে সমর্থন পাওয়ার মাঝারি সম্ভাবনা সিটি ব্যাংকের এই বি-২ রেটিংকে প্রভাবিত করেছে বলেও মন্তব্য করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

সেখানে বলা হয়, “পুনঃতফশিলীকৃত এবং পুনর্গঠিত ঋণের ঝুঁকির কারণে রেটিংয়ের মূল মাণদণ্ডে প্রভাব পরলেও রিটেইল ব্যাংকিং ও ক্রেডিট কার্ড ব্যবসায় দৃঢ় অবস্থান এবং উন্নয়ন সংস্থার কাছ থেকে সহজে তহবিল সংগ্রহের সক্ষমতা ব্যাংকের ক্রেডিট শক্তি হিসেবে স্বীকৃত হয়েছে।”