১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রাজধানীতে নেসলের কর্মশালা

রেডিসন ব্লু হোটেলে ‘দ্য গাট নেক্সাস: দ্য সায়েন্স অব দ্য গাট মাইক্রোবায়োম’ শীর্ষক কর্মশালা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2025, 07:17 PM

Updated : 26 Aug 2026, 05:14 PM

দেশের বিভিন্ন সেক্টরের বিশেষজ্ঞ ও গবেষক নিয়ে দুই দিনের কর্মশালা করেছে নেস্লে।

মঙ্গলবার নেস্লে বাংলাদেশ এক বিজ্ঞপ্তিতে বলেছে, ঢাকার রেডিসন ব্লু হোটেলে গত ৪-৫ নভেম্বর ‘দ্য গাট নেক্সাস: দ্য সায়েন্স অব দ্য গাট মাইক্রোবায়োম’ শীর্ষক ওই কর্মশালা হয়েছে।

কর্মশালায় শ্রীলঙ্কার অধ্যাপক শামন রাজেন্দ্রজিৎ ও নেদারল্যান্ডসের অধ্যাপক মার্ক এ বেনিঙ্গা ‘গাট হেলথ ও ফাংশনাল গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ডিসঅর্ডার’ নিয়ে বক্তব্য দেন।

বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে আইসিডিডিআর,বির অধ্যাপক মো. ইকবাল হোসেন স্থানীয় খাদ্যাভ্যাসে ‘গাটবান্ধব’ খাবারের গুরুত্ব ব্যাখ্যা করেন।

কর্মশালায় অংশগ্রহণকারীরা প্রোবায়োটিক ও সিনবায়োটিক উদ্ভাবন বিষয়ক সায়েন্টিফিক বুথ পরিদর্শন করেন। গাট হেলথ বিষয়ে আর উন্নত শিক্ষার প্রসার ও নিউট্রিশন অগ্রসর ও সমাধান প্রদানে নেস্লের প্রতিশ্রুতি আরও সুদৃঢ়ভাবে তুলে ধরা হয় সেখানে।