২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় ভূমিকম্প সহনশীল নির্মাণ নিয়ে আকিজ ইস্পাতের সেমিনার

এতে প্রকৌশলী, স্থপতি, শিক্ষক, আবাসিক এলাকা কমিটির প্রতিনিধিসহ সংশ্লিষ্ট পেশাজীবিরা অংশ নেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2026, 12:28 AM

Updated : 26 Aug 2026, 02:49 PM

দেশে ভূমিকম্প সহনশীল নির্মাণের বিষয়ে সচেতনতা বাড়াতে খুলনায় সেমিনারের আয়োজন করেছে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) ও আকিজ ইস্পাত লিমিটেড।

বৃহস্পতিবার কেডিএ মিলনায়তনে ‘বাংলাদেশে ভূমিকম্প-সহনশীল নির্মাণে উচ্চমানের রিইনফোর্সমেন্ট বারের ভূমিকা’ শীর্ষক এ সেমিনার আয়োজন করা হয়।

সেমিনারে বক্তব্য দেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও আকিজ ইস্পাত লিমিটেডের সিইও গালিব মোহাম্মদ।

কেডিএর প্রধান প্রকৌশলী কাজী মো. সাবিরুল আলমের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ ভূমিকম্প সমিতির প্রতিষ্ঠাতা মহাসচিব মেহেদী আহমেদ আনসারী।

সেমিনারে প্রকৌশলী, স্থপতি, শিক্ষক, আবাসিক এলাকা কমিটির প্রতিনিধি, সংশ্লিষ্ট পেশাজীবিরা অংশ নেন।