কক্সবাজার পর্যটন কার্নিভালে টিকেটিং পার্টনার টিকিফাই
গ্রাহকরা টিকিফাইয়ের মাধ্যমে কার্নিভালের টিকিট সংগ্রহ করতে পারবেন।
কক্সবাজার পর্যটন কার্নিভালে টিকেটিং পার্টনার হিসেবে যুক্ত হয়েছে টিকিফাই লিমিটেড।
বাংলাদেশ পর্যটন ভবনে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বলা হয়, আগামী ১৯ নভেম্বর থেকে পরের এক সপ্তাহ গ্রাহকরা টিকিফাইয়ের মাধ্যমে কার্নিভালের টিকিট সংগ্রহ করতে পারবেন।
নভেম্বরের শুরু থেকে ২০২৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত কক্সবাজার পর্যটন কার্নিভাল চলবে। বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে এ কার্নিভাল চলবে স্পেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেডের পরিচালনায়।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক (বাণিজ্যিক) মো. গনি উল আজম, টিকিফাইয়ের সহ-প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা ইফতেখার ইফতি, ব্যবস্থাপনা দলের সদস্য মোজাম্মেল হক জনি উপস্থিত ছিলেন।
