১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের নতুন এমডি রিয়াদ মাহমুদ চৌধুরী

এর আগে ইস্টার্ন ব্যাংকে তিনি উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব করপোরেট ব্যাংকিং হিসেবে দায়িত্ব পালন করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2026, 06:56 PM

Updated : 11 Sep 2026, 03:25 PM

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগ দিয়েছেন রিয়াদ মাহমুদ চৌধুরী। 

মঙ্গলবার ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রিয়াদ মাহমুদ ২০০০ সালে আইএফআইসি ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে এবি ব্যাংক এবং ২০০৪ সালে যোগ দেন ইস্টার্ন ব্যাংকে।

ইস্টার্ন ব্যাংকে তিনি উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব করপোরেট ব্যাংকিং হিসেবে দায়িত্ব পালন করেন।

ব্যাংকিং খাতে ২৬ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন রিয়াদ মাহমুদ চৌধুরী করপোরেট পোর্টফোলিও ব্যবস্থাপনা, নন-পারফর্মিং লোন ব্যবস্থাপনা, বিশেষায়িত ইসলামী ব্যাংকিং কাঠামো গঠন এবং ডিজিটাল ট্রেড সলিউশন প্রণয়নে ‘অগ্রণী’ ভূমিকা পালন করেছেন। 

তিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত মুডিস ও ওমেগা করপোরেশন থেকে কমার্শিয়াল ক্রেডিট অ্যানালাইসিসে সনদপ্রাপ্ত। কর্মক্ষেত্রে অবদানের জন্য তিনি ইবিএল-সিইও ও চেয়ারম্যান পুরস্কারসহ একাধিক স্বীকৃতি অর্জন করেছেন।