Published : 18 Jul 2026, 04:04 PM
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪২৯তম সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ঢাকার মতিঝিলে প্রধান কার্যালয়ের বোর্ডরুমে এ সভা হয় বলে শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল আজিজ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
এতে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান গুলজার আহমেদ, পরিচালক কামাল মোস্তফা চৌধুরী, ফিরোজুর রহমান, এস এ এমডি হোসেন, মোহাম্মদ শামসুল আলম, জাহেদুল হক, ফেরদৌস আলী খান, জাহিদুল আলম, স্বতন্ত্র পরিচালক গোলাম হাফিজ আহমেদ ও খন্দকার রুমী এহসানুল হক এবং শরীয়াহ্ সুপারভাইজরি কমিটির সদস্য হাফিজ মুজতবা রিজা আহমেদ, মোহাম্মদ ইমাম হোসাইন, আছম তরিকুল ইসলাম ও মুহাম্মাদ তাজাম্মুল হক।
সভায় অংশ নেন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের পর্যবেক্ষক এবং বাংলাদেশ ব্যাংকের পরিচালক (পিএসডি) শরাফাত উল্লাহ খান।
এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সিদ্দিকুর রহমান ও কোম্পানি সেক্রেটারি মিজানুর রহমান।