১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

একেএস ফার্মেসিতে বিল পরিশোধে বিকাশে মিলছে ‘ক্যাশব্যাক’

অফার চলাকালে সর্বোচ্চ দুইবার এ সুবিধা নেওয়া যাবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2025, 01:00 PM

Updated : 26 Aug 2026, 02:36 PM

দেশজুড়ে ৬০টিরও বেশি একেএস ফার্মেসিতে বিকাশ পেমেন্টে মিলছে ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক।

সম্প্রতি কোম্পানি দুটির মধ্যে এ সংক্রান্ত চুক্তি হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

দরকারি সব ওষুধ 'সাশ্রয়ে কেনার' জন্য একেএস ফার্মেসি এবং বিকাশ একটি চুক্তি স্বাক্ষর করেছে। 

বিকাশ জানিয়েছে, যেকোনো একেএস ফার্মেসিতে ন্যূনতম ১০০০ হাজার পেমেন্ট করলেই বিকাশ গ্রাহকরা পাবেন ৫০ টাকা ক্যাশব্যাক।

১৫ ডিসেম্বর পর্যন্ত চলা এই ক্যাম্পেইনে গ্রাহকরা মাসে একবার এবং অফার চলাকালীন সর্বোচ্চ দুইবার ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।

সম্প্রতি হওয়া চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একেএস খান হেলথকেয়ার লিমিটেডের চিফ বিজনেস অফিসার মোস্তফা কামাল, বিকাশের ইভিপি ও হেড অব মার্চেন্ট পেমেন্টস ফয়সাল শহীদ।