২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

দুই ক্যাটাগরিতে ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড’ পেল শেলটেক সিরামিকস

শেলটেক সিরামিকসের পক্ষে কোম্পানির পরিচালক (সেলস অ্যান্ড মার্কেটিং) সৈয়দ আলী আবদুল্লাহ জামি এ সম্মাননা গ্রহণ করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2026, 12:44 PM

Updated : 11 Sep 2026, 03:44 PM

টেকসই শিল্পায়ন ও স্থানীয় জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে সামাজিক অগ্রগতিতে অবদানের স্বীকৃতি হিসেবে ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডসের’ এবারের আসরে দুটি সম্মাননা পেয়েছে সিরামিক টাইলস কোম্পানি শেলটেক সিরামিকস লিমিটেড (এসসিএল)।

এক সংবাদ বিজ্ঞিপ্তিতে এসসিএল বলছে, সম্প্রতি তারা ‘ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনোমিক গ্রোথ’ ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি ‘মোস্ট সাসটেইনেবল রিয়েল এস্টেট কোম্পানি অব দ্যা ইয়ার-বিল্ডিং মেটারিয়ালস কোম্পানি’ ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছে।

শেলটেক সিরামিকসের পক্ষে কোম্পানির পরিচালক (সেলস অ্যান্ড মার্কেটিং) সৈয়দ আলী আবদুল্লাহ জামি এ সম্মাননা গ্রহণ করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোলায় শেলটেক সিরামিকসের উৎপাদন কারখানাকে কেন্দ্র করে স্থানীয় জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি সামাজিক সম্পৃক্ততার মাধ্যমে টেকসই ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার উদ্যোগের জন্য ‘ডিসেন্ট ওয়ার্ক এন্ড ইকোনোমিক গ্রোথ’ ক্যাটাগরিতে বিজয়ী হয়েছে এ কোম্পানি।

এছাড়া ‘ক্রাফটিং টুমরো: ট্রান্সফর্মং বাংলাদেশ লার্জেস্ট আইল্যান্ড’ শীর্ষক প্রামাণ্যচিত্রের জন্য ‘মোস্ট সাসটেইনেবল রিয়েল এস্টেড কোম্পানি অব দ্যা ইয়ার- বিল্ডিং মেটারিয়ালস কোম্পানি’ ক্যাটাগরিতে সম্মাননা স্মারক পেয়েছে।