রোমাঞ্চকর লড়াইয়ে আফগানিস্তানকে হারিয়ে সিরিজ জিম্বাবুয়ের
অভিষিক্ত নাসির মারুফখিলের কীর্তি গড়া সেঞ্চুরিতে ম্যাচ বাঁচানোর দারুণ সম্ভাবনা জাগালেও, শেষ পর্যন্ত পারল না আফগানিস্তান।
দিনের খেলা তখন বাকি কেবল কয়েক ওভার। জিততে একটি উইকেট প্রয়োজন জিম্বাবুয়ের, ম্যাচ বাঁচাতে আফগানিস্তানের চাই শেষ ১৫ মিনিট কাটিয়ে দেওয়া। অফ স্টাম্পের অনেক বাইরে বল ফেললেন গ্রায়েম ক্রিমার। পা বাড়িয়ে রক্ষণাত্মক ভঙ্গিতে খেললেন জিয়াউর রাহমান। বল তার ব্যাটের বাইরের কানা নিয়ে গেল দ্বিতীয় স্লিপে। নিচু ক্যাচটি ব্রায়ান বেনেট দারুণভাবে মুঠোয় জমাতেই বাঁধনহারা উল্লাসে ফেটে পড়লেন জিম্বাবুয়ের ক্রিকেটাররা। রুদ্ধশ্বাস জয়ে সিরিজ নিশ্চিত করল তারা।
শারজাহতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের পঞ্চম দিন ৫৭ রানে জিতেছে জিম্বাবুয়ে। একই মাঠে দুই দলের প্রথম ম্যাচটি ড্র হয়।
জয়ের হাতছানি নিয়েই অবশ্য মঙ্গলবার দিনের খেলা শুরু করে জিম্বাবুয়ে। এদিন তাদের প্রয়োজন ছিল পাঁচ উইকেট। কিন্তু অভিষিক্ত নাসির মারুফখিল ও আফসার জাজাইয়ের দুর্দান্ত ব্যাটিংয়ে আফ্রিকার দলটির আশা প্রায় গুঁড়িয়ে দিতে বসেছিল আফগানিস্তান। কিন্তু শেষ পর্যন্ত পারল না তারা।
বিস্তারিত আসছে…
