Published : 28 Aug 2025, 01:43 AM
মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা গাজীপুরের ‘ছুটি’ রিসোর্টে পাবেন বিশেষ ছাড়।
‘ছুটি’ রিসোর্টের রুম রেটে ৫০ শতাংশ এবং ডে লং প্যাকেজে ৫ শতাংশ পর্যন্ত তারা ডিসকাউন্ট পাবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গ্রাহকদের এই সুবিধা দিতে ‘ছুটি’ রিসোর্টের সঙ্গে একটি সমঝোতা স্মারকে (এমওইউ) স্বাক্ষর করেছে মেটলাইফ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মেটলাইফের লাইফ কার্ড দেখিয়ে বিশেষ ছাড় উপভোগ করা যাবে। ওয়ান বাই মেটলাইফ মোবাইল অ্যাপ থেকে এ কার্ডের ডিজিটাল কার্ড ডাউনলোড করা যাবে।
ছুটি গ্রুপের চেয়ারম্যান মোস্তফা মাহমুদ আরিফী, ম্যানেজিং ডিরেক্টর মোস্তফা কামাল এবং মেটলাইফ বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার নওফেল আনোয়ার, ম্যানেজার (মার্কেটিং অ্যান্ড প্রোডাক্ট) শিউলি আক্তার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।