জবি প্রেস ক্লাবের নেতৃত্বে সুবর্ণ-সৌদিপ
সুবর্ণ বাংলা ট্রিবিউন এবং সৌদিপ দৈনিক বাংলার বিশ্ববিদ্যালয় প্রতিবেদক।
বিভিন্ন সংবাদমাধ্যমে কর্মরত শিক্ষার্থীদের সংগঠন জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সভাপতি হয়েছেন সুবর্ণ আসসাইফ; সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মেহেরাবুল ইসলাম সৌদিপ।
বৃহস্পতিবার বিকাল ৪টায় সংগঠনটির এ বছরের প্রধান নির্বাচন কমিশনার ও প্রতিষ্ঠাকালীন সভাপতি ইমরান আহমেদ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
সুবর্ণ বাংলা ট্রিবিউনের এবং সৌদিপ দৈনিক বাংলার বিশ্ববিদ্যালয় প্রতিবেদক।
এছাড়া সহসভাপতি হিসেবে ঢাকা প্রকাশের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মুজাহিদ বিল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রতিদিনের বাংলাদেশের ইউছুব ওসমান এবং সাংগঠনিক সম্পাদক পদে আলোকিত বাংলাদেশের বিশ্ববিদ্যালয় সংবাদদাতা আহনাফ তাহমিদ ফাইয়াজ নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী কমিটি- ২০২৩ এর প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক পদে রাইজিং বিডির বিশ্ববিদ্যালয় সংবাদদাতা মো. মেহেদী হাসান ও অর্থ সম্পাদক পদে চ্যানেল আই অনলাইনের রিদুয়ান ইসলাম নির্বাচিত হয়েছেন।
এছাড়াও সাপ্তাহিক সাম্প্রতিক দেশকালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শেখ শাহরিয়ার হোসেন ও সারাবাংলা ডট নেটের আবু সুফিয়ান সরকার শুভ সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
নির্বাচনের ফলাফল ঘোষণার সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের স্টাফ রিপোর্টার কাজী মোবারক হোসেন, নির্বাচন কমিশনার ও ডেইলি অবজারভারের স্টাফ রিপোর্টার হেদায়েত উল্লাহ খান, এনটিভি অনলাইনের স্টাফ রিপোর্টার ও প্রতিষ্ঠাকালীন দপ্তর সম্পাদক ফখরুল ইসলাম শাহীন, সাবেক সভাপতি মো. রাকিবুল ইসলাম, সাবেক সভাপতি জাহিদুল ইসলাম সাদেক ও নির্বাচনের সমন্বয়ক সদ্য সাবেক সভাপতি মো. মোস্তাকিম আহমেদ ও সাধারণ সম্পাদক আরমান হাসানসহ নতুন দায়িত্বপ্রাপ্তরা উপস্থিত ছিলেন।
পরে নবনির্বাচিত কমিটির সদস্যরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কোষাধ্যক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় বউপাচার্য অধ্যাপক মো. ইমদাদুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
