২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কানাডা-অস্ট্রেলিয়া গমনেচ্ছুদের নিয়ে বিএসবি গ্লোবালের ৭ দিনের আয়োজন

এর মধ্যে তিন দিন ঢাকায় এবং সিলেট ও চট্টগ্রামে দুদিন করে এই ইভেন্ট হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2023, 07:31 PM

Updated : 15 Jun 2023, 07:31 PM

উচ্চশিক্ষার জন্য কিংবা স্থায়ী বাসিন্দা হিসেবে যারা কানাডা ও অস্ট্রেলিয়ায় পাড়ি জমাতে চান, তাদের বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করতে তিন বিভাগে ভিন্নধর্মী আয়োজন করছে বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসবি গ্লোবাল জানায়, আগামী ১৬ থেকে ২২ জুন তিনজন সনদপ্রাপ্ত বিদেশি প্রতিনিধি ইভেন্টে আগমনকারীদের শিক্ষা, চাকরি, স্থায়ী বসবাস এবং ভ্রমণ ভিসা সংক্রান্ত সব রকম তথ্য দেবেন।

আগামী ১৬, ১৭ ও ২২ জুন ঢাকায় বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের গুলশান অফিসে এসব তথ্য নিতে পারবেন তারা।

এছাড়া সিলেট ও চট্টগ্রামবাসীদের জন্য দুদিন করে এই সুযোগ রাখা হয়েছে; সিলেটের শাহজালাল উপশহরে হোটেল রোজ ভিউতে আগামী ১৮ ও ১৯ জুন এবং চট্টগ্রামের হোটেল আগ্রাবাদে ২০ ও ২১ জুন একই আয়োজন রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তিন বিভাগের এসব ইভেন্টে অংশ নেওয়া প্রথম ১০০ জনকে অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদনের জন্য কোনো ফি দিতে হবে না।

“কানাডায় যেতে আগ্রহীদের স্নাতকোত্তর পাস করার পর ওয়ার্ক পারমিট আবেদনের বিস্তারিত জানানো হবে। একই সঙ্গে কীভাবে তারা বৈতনিক ইন্টার্নশিপের সুযোগ খুঁজে পাবেন তাও জানানো হবে। আর যদি কেউ তাৎক্ষণিক ভর্তি হতে চায় তাহলে 'স্পট এডমিশন' এর সুযোগও থাকছে।”

এক্ষেত্রে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের কাছে ভর্তিচ্ছু শিক্ষার্থীর কাগজপত্র পাঠানো হবে। সব ঠিক থাকলে এবং বিশ্ববিদ্যালয় যদি ওই শিক্ষার্থীকে যোগ্য মনে করে তাহলে তারা তাৎক্ষণিকভাবে অফার লেটার পাঠাবে।

তবে এতে আসন সংখ্যা সীমিত রাখা হয়েছে। এতে অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করার জন্য লিংকে (https://forms.gle/jp589XD8ufxcvoEB9) গিয়ে আবেদন করতে হবে। এছাড়া ০১৭২০৫৫৭১০৩, ০১৭২০৫৫৭১০৫, ০১৭২০৫৫৭১০৬, ০১৭২০৫৫৭১২২, ০১৭২০৫৫৭১১৩ ও ০১৭২০৫৫৭১১৮ নম্বরে ফোন করে আবেদন করা যাবে।