২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

‘ভালো আইনজীবী’ হওয়ার সহজ কোনো পথ নেই: নর্থ সাউথে আইনমন্ত্রী

তিন দিনের এ উৎসবে দেশের প্রায় ২০ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 20 Sep 2026, 09:39 PM

Updated : 20 Sep 2026, 09:40 PM

‘ভালো আইনজীবী’ হওয়ার সহজ কোনো পথ নেই: নর্থ সাউথে আইনমন্ত্রী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

ভালো আইনজীবী হওয়ার কোনো ‘সহজ পথ’ নেই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

তিনি বলেছেন, “কঠোর পরিশ্রম, নিয়মিত পড়াশোনা, চর্চা ও পেশাগত প্রশিক্ষণের মাধ্যমে একজন দক্ষ আইনজীবী হয়ে উঠতে হয়।"

শনিবার নর্থ সাউথ ইউনিভার্সিটিতে তিন দিনের ‘ল ফেস্ট সিজন-৩’ এর সমাপনীতে মন্ত্রী এ কথা বলেন।

রোববার বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উৎসবে একাডেমিক ও ব্যবহারিক শিক্ষা, বিভিন্ন প্রতিযোগিতা, ক্যারিয়ারভিত্তিক কার্যক্রম, খেলাধুলা ও সাংস্কৃতিক আয়োজনে দেশের প্রায় ২০টি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে নর্থ সাউথ ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আজিজ আল কায়সার, সদস্য বেনজীর আহমেদ, এম. এ. কাশেম, উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. রিজওয়ানুল ইসলাম ও আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ইশতিয়াক আহমেদ উপস্থিত ছিলেন।