জবি শিক্ষক সমিতির নেতৃত্বে জাকির-মাশরিক
সমিতির ১৫টি পদের ৯টিতে জয় পেয়েছেন মো. জাকির হোসেন ও মো. হাফিজুল ইসলাম প্যানেলের শিক্ষকরা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি পদে মার্কেটিং বিভাগের অধ্যাপক জাকির হোসেন এবং সাধারণ সম্পাদক পদে ফিন্যান্স বিভাগের অধ্যাপক শেখ মাশরিক হাসান নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার ভোট শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. ছগীর হোসেন খন্দকার ফল ঘোষণা করেন।
সমিতির ১৫টি পদের ৯টিতে জয় পেয়েছেন মো. জাকির হোসেন ও মো. হাফিজুল ইসলাম প্যানেলের শিক্ষকরা। অন্যদিকে ৬টি পদে জয় পেয়েছেন আশরাফ উল আলম ও শেখ মাশরিক হাসান প্যানেলের শিক্ষকরা।
এর মধ্যে সহসভাপতি পদে ইংরেজি বিভাগের অধ্যাপক মো. মমিন উদ্দিন, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মিরাজ হোসেন কোষাধ্যক্ষ এবং সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক মো. মহসিন রেজা যুগ্মসাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সদস্য পদে সমাজকর্ম বিভাগের অধ্যাপক আবুল হোসেন, রসায়ন বিভাগের অধ্যাপক একেএম লুৎফর রহমান, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এএমএম গোলাম আদম, সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ফারহানা জামান, লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক শামীমা আক্তার,গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মো. আশরাফুল ইসলাম, অর্থনীতি বিভাগের অধ্যাপক আইনুল ইসলাম, একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগের অধ্যাপক শামসুর নাহার, মার্কেটিং বিভাগের অধ্যাপক মো. আব্দুল্লাহ মাহফুজ, সমাজকর্ম বিভাগের অধ্যাপক মো. আনোয়ার হোসেন নির্বাচিত হয়েছেন।
