২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইইবি’র অ্যাক্রেডিটেশন পেল ইউল্যাবের ‘ত্রিপল ই’

আইইবি’র বোর্ড অব অ্যাক্রেডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন (বিএইটিই) এই স্বীকৃতি দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2023, 10:40 PM

Updated : 11 Apr 2023, 10:49 PM

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)- এর অ্যাক্রেডিটেশন অর্জন করেছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ।

আইইবি’র বোর্ড অব অ্যাক্রেডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন (বিএইটিই) এই স্বীকৃতি দিয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে ইউল্যাব আরও জানায়, আইইবি স্বীকৃতি প্রতিষ্ঠানের শিক্ষার মান ও গবেষণায় উৎকর্ষতার পরিচয় বহন করে। এর পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানটি যে আইইবির নির্ধারিত স্টান্ডার্ড মেনে চলে এরও প্রমাণ দেয়।

এ বিষয়ে বিভাগের প্রধান আধ্যাপক এম মোফাজ্জল হোসেন বলেন, “এই স্বীকৃতি অর্জন আমাদের ছাত্র-শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, প্রাক্তন শিক্ষার্থী, ইন্ডাস্ট্রি এডভাইসরি প্যানেলসহ সকলের সম্মিলিত প্রচেষ্টার ফল। এই স্বীকৃতি আমাদের শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানের প্রতিশ্রুতির একটি স্বাক্ষর।”