২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুনদের বরণ করে নিল ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

নতুনদের বরণ করে নিল ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক

ঢাকার গ্রিন রোডে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের স্থায়ী ক্যাম্পাসে শনিবার অনুষ্ঠিত নবীনবরণে অংশ নেওয়া শিক্ষার্থীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2023, 08:41 PM

Updated : 07 Jan 2023, 08:41 PM

নতুন সেমিস্টারের শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক।

শনিবার ঢাকার গ্রিন রোডে প্রতিষ্ঠানটির স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠান করে তাদের বরণ করে নেওয়া হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২২- এর ফল সেমিস্টারের শিক্ষার্থীদের ক্লাস শুরুর আগে শিক্ষক ও বর্তমান শিক্ষার্থীরা তাদের নবীনবরণের আয়োজন করে।

এতে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. এম আলাউদ্দিন বলেন, “একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জে টিকে থাকতে শুধু মেধাবী হলেই চলবে না, নিজেকে সৎ ও যোগ্য নাগরিক হিসেবেও গড়ে তুলতে হবে। পাশাপাশি জীবনের প্রতিটি ক্ষেত্রে মানবিক মূল্যবোধ দ্বারা তাড়িত হতে হবে, তবেই শিক্ষার মূল উদ্দেশ্য পূরণ হবে।”

শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য অধ্যাপক কামরুল আহসান বলেন, “আমাদের একদল যোগ্যতাসম্পন্ন শিক্ষক আছেন, যারা শিক্ষা ও গবেষণায় নিজ নিজ অবস্থান থেকে নানামুখী অবদান রাখছেন। আশা করব এই শিক্ষকরা তোমাদের মধ্যে ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলতে সহযোগিতা করবেন।”