২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ওয়ার্ল্ড এডুকেশন অ্যাওয়ার্ড’ পেলেন এআইইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ২৫তম ইলেটস ওয়ার্ল্ড এডুকেশন সামিটে তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2023, 09:19 PM

Updated : 22 Mar 2023, 09:50 PM

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) এর প্রতিষ্ঠাতা সদস্য ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ‘ওয়ার্ল্ড এডুকেশন অ্যাওয়ার্ড ২০২৩’ পেয়েছেন।

‘আউটস্ট্যান্ডিং কনট্রিবিউশন টু হায়ার এডুকেশন’ ক্যাটাগরিতে পুরস্কারটি পেয়েছেন তিনি বলে বেসরকারি বিশ্ববিদ্যালয়টির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশের উচ্চশিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০ ও ২১ মার্চ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ২৫তম ইলেটস ওয়ার্ল্ড এডুকেশন সামিটে তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়। পুরস্কার হিসেবে সম্মাননা স্মারক ও সনদ দেওয়া হয়।

বাংলাদেশে তিনিই প্রথম ‘আউটস্ট্যান্ডিং কনট্রিবিউশন টু হায়ার এডুকেশন’ ক্যাটাগরিতে এ পুরস্কার পেলেন বলে দাবি করা হয় বিজ্ঞপ্তিতে।

ওয়ার্ল্ড এডুকেশন সামিটের আয়োজক এশিয়া ও মধ্যপ্রাচ্য অঞ্চলের প্রযুক্তি ও মিডিয়া গবেষণা সংস্থা ইলেটস টেকনোমিডিয়া।