১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

ঢাবি ছাত্রশিবিরের নেতৃত্বে মহিউদ্দিন ও আশিক

সভাপতি পদে নির্বাচনের পর ‘সদস্যদের পরামর্শের ভিত্তিতে’ সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়।

ঢাবি ছাত্রশিবিরের নেতৃত্বে মহিউদ্দিন ও আশিক
মুহা. মহিউদ্দিন খান ও আশিকুর রহমান

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2026, 01:33 PM

Updated : 26 Aug 2026, 05:30 PM

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন মুহা. মহিউদ্দিন খান; তার সঙ্গে আশিকুর রহমান মনোনীত হয়েছেন সেক্রেটারি। 

সোমবার শহীদ মাহবুবুর রহমান অডিটোরিয়ামে সংগঠনের এক সদস্য সমাবেশে নতৃন নেতৃত্ব নির্বাচন করা হয় বলে ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রশিবিরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

সেখানে বলা হয়, “ভোট গণনা শেষে কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সর্বাধিক ভোটপ্রাপ্ত মুহা. মহিউদ্দিন খানকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান। 

“তারপর সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি মু. মহিউদ্দিন খান শাখা সেক্রেটারি হিসেবে আশিকুর রহমান ও সাংগঠনিক সম্পাদক হিসেবে মু. সাজ্জাদ হোসাইন খাঁনকে মনোনীত করেন।”

কেন্দ্রীয় এইচআরএম সম্পাদক সাইদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম।