২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অবরোধ: প্রাথমিক সমাপনীর বিষয়ে সিদ্ধান্ত মঙ্গলবার

১৮ দলীয় জোটের অবরোধের মধ্যে বুধবারের প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা হবে কি না, সেই সিদ্ধান্ত হবে মঙ্গলবার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2013, 12:05 AM

Updated : 23 Aug 2022, 07:21 PM

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ রোববার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানান।

নির্বাচনের তফসিল ঘোষণার পর মঙ্গলবার ভোর থেকে সারাদেশে ৪৮ ঘণ্টার অবরোধ দিয়েছে ১৮ দলীয় জোট।

বুধবার প্রাথমিক সমাপনীতে প্রাথমিক বিজ্ঞান এবং ইবতেদায়িতে আরবি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

শিক্ষামন্ত্রী বলেন, “আমরা বরাবরই শিক্ষার্থীদের ক্ষতি হোক, এমন কোনো কর্মসূচি না দিতে রাজনৈতিক দলসহ সকলকে আহ্বান জানিয়ে আসছি।”

অবরোধের কর্মসূচি দেয়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন,বুধবারের পরীক্ষার বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নেয়া হবে।

গত ২০ নভেম্বর থেকে প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা শুরু হয়েছে, যাতে অংশ নিচ্ছে প্রায় ৩০ লাখ শিক্ষার্থী।

এর আগে দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী পাবলিক পরীক্ষার সময় হরতাল-অবরোধ না দেয়ার আহ্বান জানান।

এবার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও জেএসসি-জেডিসির বেশ কয়েকটি পরীক্ষাও হরতালের কারণে পিছিয়ে যায়।