২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জগন্নাথের বর্ধিত ফি প্রত্যাহার চায় ছাত্র জোট

জগন্নাাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ভর্তিচ্ছুদের জন্য নির্ধারিত উন্নয়ন ফি প্রত্যাহার এবং শিগগির খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) খুলে দেওয়াসহ ছয় দফা দাবি জানিয়েছে প্রগতিশীল ছাত্র জোট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2012, 07:01 PM

Updated : 24 Aug 2022, 10:31 AM

ঢাকা বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জগন্নাাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ভর্তিচ্ছুদের জন্য নির্ধারিত উন্নয়ন ফি প্রত্যাহার এবং শিগগির খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) খুলে দেওয়াসহ ছয় দফা দাবি জানিয়েছে প্রগতিশীল ছাত্র জোট। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে প্রগতিশীল ছাত্র জোটের নেতারা এসব দাবি তুলে ধরেন। তাদের অন্য দাবিগুলো হলো, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের বর্ধিত ফি এক হাজার ৫০০ টাকা প্রত্যাহার, সাতক্ষীরায় ছাত্রী লাঞ্ছনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তি, স্কুলে নিয়ম বহির্ভূত ও অতিরিক্ত ফি আদায় বন্ধ এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মলয় সাহা। এসব দাবি আদায়ে ধারাবাহিক কর্মসূচিও ঘোষণা করেছে ছাত্রদের এ জোট। এগুলোর মধ্যে রয়েছে, সোমাবার সারাদেশে জেলা-থানা পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ, ১৫ জানুয়ারি সব জেলায় জেলা প্রশাসকের (ডিসি) মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান, ১৮ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবেশ শেষে আচার্য বরাবর স্মারকলিপি পেশ। সংবাদ সম্মেলনে ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আরিফুল ইসলাম, বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সভাপতি আব্দুর রউফ, ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক হাসান তারেকসহ জোট নেতারা উপস্থিত ছিলেন । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/০০৪৯ ঘ.