খুলনা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের পর খুলনা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার কলেজ ছাত্রলীগের দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের পর কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয় বলে সাংবাদিকদের জানিয়েছেন কলেজ অধ্যক্ষ ডা. কাজী হামিদ আজগর।
তিনি বলেন, "যে কোনো ধরনের সহিংসতা এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ৯টার দিকে কলেজ থেকে বহি
bdnews24