জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শনিবার ছাত্রলীগের দুই কর্মীকে পিটিয়েছে সংগঠনের অপর অংশের কর্মীরা।
এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছেন।
দুপুর সোয়া ১টার দিকে প্রক্টর কার্যালয়ের সামনে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্র"পের আল-বেরুনী হলের কর্মী খায়রুল বাশার রাজুর নেতৃত্বে ১০/১৫ জনের একটি গ্র"প মওলানা ভাসানী হলের 'বিদ্রোহী গ্র"পের' দুই কর্মীকে রড, লাঠি ও হকিস্টিক দিয়ে পেটায়।
পিটুনিতে আহত দুজন হলেন- আশিকুর রহমান ও আনিছুর রহমান রাজ। এদের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ব্যাপারে প্রক্টর অধ্যাপক মো. নাসিরউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পুলিশকে ক্যাম্পাসে এ ধরনে কর্মকাণ্ড কঠোর হাতের দমনের জন্য বলেছেন উপাচার্য। আরও পুলিশ মোতায়েনের চিন্তাভাবনাও চলছে।"
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বিকেল সাড়ে ৩টার দিকে পুলিশ রাজুকে গ্রেপ্তার করেছে।
ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদ নাসের জনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জুনিয়র কর্মীদের ব্যক্তিগত বিরোধে এ ঘটনা ঘটেছে। এর সঙ্গে ছাত্রলীগের কোনো নেতার সম্পৃক্ততা নেই।"
তবে মওলানা ভাসানী হলের ছাত্রলীগ নেতা হিসেবে পরিচিত (কমিটিতে তার কোনো পদ নেই) আজিবুর রহমান বলেন, "বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাস সত্ত্বেও আমাদের হলের দুই কর্মীর ওপর হামলা হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার দাবি করছি।"
হল দখলকে কেন্দ্র করে স
bdnews24