রংপুর, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর বিশ্ববিদ্যালয়ে চলতি শিক্ষা বছর থেকে শিক্ষা কার্যক্রম চালুর দাবি জানিয়েছে রংপুর বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন সমন্বয় পরিষদ।
শুক্রবার স্থানীয় রাজা রামমোহন ক্লাবে সংবাদ সম্মেলন করে পরিষদ এ দাবি জানায়।
এছাড়া রংপুর বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ জারি, ৩০ মে'র মধ্যে প্রকল্প পরিচালক নিয়োগ করে অস্থায়ীভাবে ক্লাস চালু, আগামী বাজেটে বিশ্ববিদ্যালয়ের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করার দাবি জানিয়েছে সংগঠনটি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সংগঠনের আহবায়ক ড. রেজাউল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রংপুর বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন সমন্বয় পরিষদের যুগ্ম আহবায়ক চৌধুরী খালেকুজ্জান, অধ্যাপক মোহাম্মদ মোজাম্মেল হক, পৌর চেয়ারম্যান আবদুর রউফ মানিক, আবদুল কুদ্দুস প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩৫ ঘ.
bdnews24