রংপুর, ফেব্র"য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিক্ষোভ-ভ্াংচুরের মুখে বুধবার রংপুর কারমাইকেল কলেজ অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।
কারমাইকেল কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করার দাবিতে বুধবার সকালে বিক্ষোভ করে ওই কলেজের শিক্ষার্থীরা। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কলেজের বিভিন্ন ভবন ভাংচুরও করে। তারা সড়ক অবরোধের চেষ্টা চালালে পুরিশ বাধা দেয়। ওই সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হয় অন্তত ১০ জন। পুলিশ অর্ধশতাধিক শিক্ষার্থীকে আটক করেছে।
গত ২ ফেব্র"য়ারি রংপুরে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে রংপুরে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত হয়। মঙ্গলবার এ সংক্রান্ত একটি সারসংক্ষেপে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ অনুমোদন করেন।
তবে কারমাইকেল কলেজের শিক্ষার্থীদের দাবি, আলাদা বিশ্ববিদ্যালয় নয়, কারমাইকেল কলেজকেই পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করতে হবে।
বুধবার সকাল সোয়া ১০টার দিকে কলেজের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে মানববন্ধন করে। পরে ১১টার দিকে হাজার খানেক শিক্ষার্থী ক্যাম্পাসে মিছিল করে। এক পর্যায়ে মিছিলটি ক্যাম্পাস থেকে বেরিয়ে লালবাগের দিকে এগিয়ে সড়ক অবরোধের চেষ্টা চালালে পুলিশ বাধা দিলে সংঘর্ষ বেঁধে যায়।
মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ার সেল ছোড়ে এবং লাঠিচার্জ করে। এতে অন্তত ১০ জন আহত হয়। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
ঘটনাস্থল থেকে পুলিশ কয়েকজন শিক্ষার্থীকে আটক করে।
পুলিশের বাধার মুখে শিক্ষার্থীরা মিছিল নিয়ে কলেজ ক্যাম্পাসে ফিরে এসে ভাংচুর চালায়। প্রশাসনিক ভবন, বিদ্যুৎ উপকেন্দ্র ভবন ও পোস্ট অফিসের জানালার কাঁচ ও আসবাপত্র ভাংচুর করে তারা।
দুপুরের পর পুলিশ পুরো ক্যাম্পাসের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এপরপরই কলেজ বন্ধ ঘোষণা করে ছাত্র-ছাত্রীদের হল ছাড়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএম/এমআই/১৭৪৪ ঘ.
bdnews24