২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অপরাজেয় বাংলায় শিক্ষক, টিএসসিতে মাদ্রাসা ছাত্রদের মানববন্ধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে মাদ্রাসার ছাত্রদের ভাঙচুরের প্রতিবাদে সোমবার অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। অন্যদিকে ভর্তির শর্ত শিথিলের দাবিতে 'মাদ্রাসা ছাত্র অধিকার সংরক্ষণ কমিটি'র ব্যানারে সকালে টিএসসি'তে মানব বন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2008, 01:52 PM

Updated : 26 Aug 2022, 02:32 PM

ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম )- ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে মাদ্রাসার ছাত্রদের ভাঙচুরের প্রতিবাদে সোমবার অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। অন্যদিকে ভর্তির শর্ত শিথিলের দাবিতে 'মাদ্রাসা ছাত্র অধিকার সংরক্ষণ কমিটি'র ব্যানারে সকালে টিএসসি'তে মানব বন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি বিভাগে ভর্তির শর্ত শিথিলের দাবিতে মাদ্রাসার ছাত্ররা গত শনিবার উপাচার্যের কার্যালয়সহ বেশ কয়েকটি কক্ষ ভাঙচুর করে। এর প্রতিবাদে সোমবার দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্তঅপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করেন প্রায় ৩০ জন শিক্ষক। তারা ওই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানান। মানববন্ধন শেষে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. আনোয়ার হোসেন বলেন, "বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগের শিক্ষকরা হামলাকারীদের পক্ষে মত গঠন করছেন। এতে ইসলামিক ছাত্র শিবিরেরও সংশ্লিষ্টতা রয়েছে। তা না হলে মাদ্রাসার ছাত্ররা বাইরে থেকে এসে এখানে ভাঙচুরের সাহস পায় কীভাবে?" তিনি আরো বলেন, "বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ঘটনায় মামলা করলেও পুলিশ এখনো কাউকে আটক করেনি। অথচ সকালে তারা পুলিশের সামনেই টিএসসিতে মানববন্ধন করেছে।" ভাঙচুরের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন জনসম্মুখে প্রকাশের দাবি জানান অধ্যাপক আনোয়ার। প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সংলাপ, বাউল ভাস্কর্য ভাঙচুর এবং উপাচার্যের কার্যালয় ভাঙচুরে ঘটনা তিনটি 'পরস্পর সম্পর্কিত' বলেও মন্তব্য করেন তিনি। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক ভাঙচুরের ঘটনায় নিন্দা জানিয়ে অবিলম্বে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার দাবি জানান। এ ঘটনা পূর্ব পরিকল্পিত বলেও মন্তব্য করেন তিনি। সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক হারুন অর রশীদ বলেন, "শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে প্রতিটি বিভাগের নিজস্ব চাহিদা থাকতেই পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩৮টি বিভাগের মধ্যে ৩৩টিতে মাদ্রাসা থেকে পাশ করে আসা শিক্ষার্থীদের ভর্তির সুযোগ তো রয়েছেই।" তিনি আরো বলেন, "কোন শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক বোর্ড থেকে পাশ করে ফাজিল পড়তে চাইলে তার তো সে সুযোগ নেই। একইভাবে প্রতিটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানেরই নিজস্ব ভর্তির শর্ত থাকতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভাগগুলোও তাদের প্রয়োজন অনুযায়ী শর্ত দিতে পারে। এক্ষেত্রে বাইরে থেকে এসে এর বিরুদ্ধে প্রতিবাদ করা যায় না।" অন্যান্যের মধ্যে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক শেখ আব্দুস সালাম, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জিনাত হুদা অহিদ, সহকারী অধ্যাপক মশিউর রহমান, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক অহিদুজ্জামান, আইন বিভাগের সহকারী অধ্যাপক হাফিজুর রহমান কার্জন মানববন্ধনে অংশ নেন। এর আগে সকালে ভর্তির শর্ত শিথিলের দাবিতে টিএসসি থেকে বাংলা একাডেমী পর্যন্ত রাস্তার পাশে মানববন্ধন করে মাদ্রাসা ছাত্র অধিকার সংরক্ষণ কমিটি। এ সময় টিএসসি'তে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল। কমিটির কর্মীরা মানববন্ধনে 'ভর্তির শর্ত শিথিল করতে হবে', 'শিক্ষার যৌক্তিক অধিকার দিতে হবে'- ইত্যাদি লেখা প্ল্যাকার্ড বহন করে। উপাচার্যের পদত্যাগ এবং বহি