২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নীতিমালা সংস্কারে কমিটি

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা নিরূপণ, পাঠদানের অনুমতি, অ্যাকাডেমিক স্বীকৃতি, বিষয় ও শাখা খোলার নীতিমালা সংস্কারে যুগ্মসচিব হুমায়ুন খালিদকে প্রধান করে একটি কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2008, 04:13 PM

Updated : 26 Aug 2022, 02:30 PM

ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা নিরূপণ, পাঠদানের অনুমতি, অ্যাকাডেমিক স্বীকৃতি, বিষয় ও শাখা খোলার নীতিমালা সংস্কারে যুগ্মসচিব হুমায়ুন খালিদকে প্রধান করে একটি কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের সাপ্তাহিক নীতিনির্ধারণী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। কমিটিকে আগামী ৩ নভেম্বরের মধ্যে সুপারিশ দিতে বলা হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। সভায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা সংক্রান্ত বিধি-বিধান যুগোপযোগী করার লক্ষ্যে একটি এবং জাতীয় বিশ্ববিদ্যালয়কে আরো কার্যকর করতে আরেকটি কমিটি গঠন করা হয়। আগামী ১৯ ও ২০ অক্টোবর এসব কমিটির বৈঠক হবে। শিক্ষা উপদেষ্টা হোসেন জিল্লুর রহমানের সভাপতিত্বে এ নীতিনির্ধারণী সভায় শিক্ষা সচিব মোমতাজুল ইসলাম, অতিরিক্ত সচিব এ টি কে এম ইসমাইলসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গত ২৭ সেপ্টেম্বর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা অ্যাকাডেমিতে (নায়েম) নীতিনির্ধারণী এক মতবিনিময় সভায় এসব কমিটি করার সিদ্ধান্ত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/টিএইচ/জেকে/২২০৫ ঘ.