২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে পাঁচ ছাত্রকে কারণ দর্শাও নেটিশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রত্নতত্ত্ব বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করার অভিযোগে সোমবার কর্তৃপক্ষ পাঁচ শিক্ষার্থীকে কারণ দর্শাও নোটিশ দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2007, 04:07 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

নোটিশপ্রাপ্তরা হলেন-ইংরেজি বিভাগের সন্তু দাস, গণিতের মাসুদ রানা, পরিসংখ্যানের মাহমুদুল হক সোহাগ, একই বিভাগের মাসুম রেজা ও ভূগোল বিভাগের আমিনুল ইসলাম।

প্রক্টর কার্যালয় সূত্র জানায়, ওই পাঁচ ছাত্র গত ৯ এপ্রিল রাতে মওলানা ভাসানী হলে প্রত্নতত্ত্ব বিভাগের ছাত্র বরকত উল্ল্যাহ লতিফকে নির্যাতন করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

প্রক্টর অধ্যাপক সৈয়দ মোহম্মদ কামরুল আহসান জানান, সাতদিনের মধ্যে পাঁচ ছাত্রকে কারণ দর্শাতে বলা হয়েছে। তা না হলে প্রক্টরিয়াল আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে আগামী ১২ মে থেকে ১০ জুন পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্মের ছুটি ঘোষণা করা হয়েছে। তবে ১৯ থেকে ২৪ মে পর্যন্ত কেবল অফিস বন্ধ থাকবে।

গ্রীষ্মের ছুটির সময় বিভিন্ন বিভাগের পূর্বনির্ধারিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।