২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রুয়েটে ছাত্রদল - শিবিরের হামলায় ৪ ছাত্রলীগ কর্র্মী আহত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) মঙ্গলবার রাতে ছাত্রদল ও শিবির কর্মীদের যৌথ হামলায় ছাত্রলীগের চার নেতাকর্মী গুরুতর আহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2007, 06:57 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে পূর্ব শত্র“তার জের ধরে ছাত্রলীগ নেতা ফেরদৌস আহমেদকে ক্যাম্পাসের অগ্রণী স্কুলের সামনে রুয়েট শাখা ছাত্রদলের আহ্বায়ক সজীব বড়–য়া, যুগ্ম-- আহ্বায়ক সবুজ এবং শিবির ক্যাডার আরশাদ, মামুন, সাব্বিরসহ ৮/১০ জন ক্যাডার লাঠি ও হকিস্টিক দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। খবর পেয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা ফেরদৌসকে উদ্ধারে এগিয়ে এলে ওই সশস্ত্র কর্মীদের হামলায় আহত হন ছাত্রলীগের তিন কর্মী রাজীব সাজেদীন রনি, দীপক ও ইমন। পরে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ছাত্রদলের রুয়েট শাখার সভাপতি সজীব বড়–য়াকে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। দুপক্ষের নেতাকর্মীরা মিলে বিষয়টির সামধান করা হবে।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,  সংঘর্ষ এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।