ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন বিভাগ চালু
আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সাইন্সেস অনুষদের অধীনে ‘আবহাওয়া বিজ্ঞান’ নামে একটি নতুন বিভাগ চালু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর এক বিজ্ঞপিতে এতথ্য জানিয়েছে।
আবহাওয়া বিজ্ঞান বিভাগের চেয়ারপারসন নিয়োগ পেয়েছেন ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. তৌহিদা রশীদ।
